হঠাৎ বিসিবিতে সাকিব, করবেন বৈঠক

২০০৩ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে এতো বাজে ভাবে হেরে বিদায় নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন টাইগাররা। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার প্রথমবার জাতীয় দলের নির্বাচক ও দলের টিম ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যদিও কী কারণে এ বৈঠক তা জানা যায়নি।

আজ বুধবার সাকিব এসেছেন বিসিবিতে। শেরে-ই বাংলায় আসার পর শুরুতে ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়ের সঙ্গেও দেখা গেছে সাকিবকে। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোসাদ্দেক।

এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে চোটের কারণে এই সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব। এ ছাড়া খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights