হঠাৎ রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আকস্মিক রমনা থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন। শনিবার সকালে তিনি হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় উপস্থিত হন। তিনি উপস্থিত দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার পর মন্ত্রী থানায় প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি থানার হাজতখানা, ভেতরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরে তিনি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বেশকিছু সময় অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরও কীভাবে সুরক্ষা দেওয়া যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। তিনি আমাদের বেশকিছু করণীয় বলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights