হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহবুব আলম (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের শাহ আলম ওরফে মদন আলীর ছেলে।

সোমবার সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মাহবুব তাদের মধ্যে অন্যতম বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights