হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ও রাত ১০টার দিকে এ দুইটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের পুত্র পিকআপ ভ্যানচালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি।

জানা যায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় পৌছলে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন আরও ৩ জন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাও নামক স্থানে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights