হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল নারীর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে হালেমা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

হালেমা খাতুন উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দারাগাও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউল।

তিনি জানান, রবিবার বিকেল থেকে জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। হালেমা খাতুন নামে ওই নারী তার বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ করে তার উপর বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights