হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সোয়া মিয়া (৪৫) উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও তার ভাই আলী হায়দার (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোয়া মিয়াসহ আহত ওই দুইজন শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে তারা ৩ জন মিলে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রীজের কাছে পৌঁছানো মাত্রই হঠাৎ করে একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights