হবিগঞ্জে মাদক কারবারিকে আটক করে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সালাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার (০৩ জুলাই) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে হামিদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্লাহসহ একটি চৌকস টিমের সহযোগিতায় উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুস সালামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ পিস ইয়াবা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক আব্দুস সালামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights