হরতালেও চলবে সাত কলেজের পরীক্ষা

অনলাইন ডেস্ক

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে।

আজ শনিবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, শনিবার অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণির ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা হরতালের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। তারা এখন পর্যন্ত পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো কিছু জানায়নি। অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা হবে। আর যদি বন্ধের কোনো সিদ্ধান্ত আসে তাহলে সেটি সবাই দেখতে পাবে।
অন্যদিকে হরতালের কারণে রবিবারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights