হরতালের প্রভাব পড়েনি কলাপাড়ায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপির ডাকা হরতালে পটুয়াখালীর কলাপাড়ায় কোন প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকে কুয়াকাটা মহাসড়ক সহ অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে সকল ধরনের যানবাহন।

সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, অফিস, আদাল, দোকান পাট খোলা ছিলো। সাধারন মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটায়ও হরতালে তেমন কোন প্রভাব পরেনি। আগত পর্যটকরা নির্বিগ্নে পর্যটক স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন। তবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights