হরতালের সমর্থনে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি

দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সহ-সভাপতি রাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমদ।

আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, নাজমুল, নজরুল, রাফি, মাহমুদ, ফায়েল, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জেমস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights