হরমুজ সঙ্কটে রেকর্ড গতিতে কমছে বিশ্ব তেলের মজুত : আইইএ

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় রেকর্ড গতিতে বিশ্বব্যাপী তেলের মজুত কমছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইইএ পূর্বাভাস দিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট অচলাবস্থার কারণে ২০২৬ সাল জুড়ে
বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৩৯ লাখ (৩.৯ মিলিয়ন) ব্যারেল হ্রাস পেতে পারে।

সংস্থাটি ধারণা করছে, চলতি বছর বিশ্বব্যাপী তেলের চাহিদা প্রতিদিন ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে। তবে চাহিদার এই হ্রাসের তুলনায় সরবরাহ কমার পরিমাণ অনেক বেশি।

সর্বশেষ তেল বাজার প্রতিবেদনে আইইএ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সরবরাহ ঘাটতি রেকর্ড গতিতে বৈশ্বিক তেলের মজুতকে নিঃশেষ করে দিচ্ছে।’

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, অব্যাহত অচলাবস্থার মধ্যে দ্রুত হ্রাস পাওয়া মজুত ভবিষ্যতে তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights