হরমুজে জাহাজে হামলার খবরে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর তিনটি জাহাজ আক্রান্ত হওয়ার খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।

ওই ঘটনার পর বৃহস্পতিবার থেকে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৩ ডলার (৭৬ দশমিক ৩৫ পাউন্ড) এর কাছাকাছি অবস্থান করছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে তেলের বাজারদর ৯৪ ডলার ছাড়িয়ে গেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দাম বাড়তে শুরু করেছিল। সর্বশেষ তিনটি জাহাজে হামলা চালায় ইরানি বাহিন। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করেছে ইরানের আইআরজিসি। সূত্র: রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights