হরমুজে মাইনের আঘাতে ফের তেল ট্যাঙ্কারে আগুন
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালির পূর্ব পাশে একটি অনিরাপদ এলাকায় নৌ মাইনের আঘাতে আগুন আরও একটি তেল ট্যাঙ্কারে ধরে গেছে। ভোরের দিকে এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী নৌবাহিনী। মাইনের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্যাঙ্কারটির সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ইরানের সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যেসব ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়েছে, ঠিক সেগুলোর মতোই এই আন্তর্জাতিক জাহাজটিও তার নিজস্ব পরিচয় সনাক্তকরণ এবং আধুনিক নেভিগেশন বা নৌ চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখেছিল। সব ধরনের নিয়মকানুন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমন্বয়হীনভাবে যাতায়াতের চেষ্টা করার সময়ই এই দুর্ঘটনা ঘটে।
চরম হুঁশিয়ারি দিয়ে ইরানি সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ বা শত্রুতা করার পরিণতি পরাজয় ছাড়া আর কিছুই এনে দেবে না। একই সাথে জাহাজ মালিকদের উদ্দেশ্যে নিজেদের আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি করে সংস্থাটি জানিয়েছে যে, হরমুজ প্রণালি অত্যন্ত অনিরাপদ এবং পূর্বানুমতি ও প্রয়োজনীয় সমন্বয় ছাড়া যাতায়াত করতে যাওয়া নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের জন্য এই পথ সম্পূর্ণ বন্ধ থাকবে।
সূত্র: মেহের নিউজ
