হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের ২৮তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেছেন, ধর্ম-গোত্র নির্বিশেষে স্রষ্টার আরাধনা করতে পারলে অচিরেই জঙ্গিবাদের অবসান হবে। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৮তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, বিশ্ব শান্তির জন্য মাওলানা সূফী মুফতী আজানগাছী (রহঃ) এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্যের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, হাক্কানী আঞ্জুমান শব্দের অর্থই হলো বিদগ্ধ তারকাদের সম্মিলন। আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির সেতু তৈরি করে।

হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয় কলকাতার খাদেম মুন্সী বদিয়ার রহমান।

আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত পরমানু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাসুদেব ধর, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর প্রতিনিধি স্বামী অদ্বেশানন্দ মহারাজ, বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করুণান্দ থের, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ভাই সরদার কমলজিৎ সিং, বাংলাদেশ ব্রাহ্মসমাজ এর সাধারণ সম্পাদক রণবীর পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights