হাটহাজারীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় সাইফুর রহমান (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় বাজার এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুর রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর এলাকার খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, নাজিরহাটগামী একটি পিকআপ গাড়ি মনিয়াপুকুর পাড় বাজার অতিক্রম করার সময় সাইফুর রহমান রাস্তা পার হতে গেলে পিকআপটি তাকে ধাক্কা দেয়। এতে সাইফুর গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights