হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন, চলছে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা হলেও পুলিশি নিরাপত্তার অভাবে পৌঁছাতে পারছে না।

সেখানে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী ও কোটা আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে বলে জানা গেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে বলে জানা গেছে। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশি নিরাপত্তার অভাবে রাস্তায় আটকে আছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, টোলপ্লাজায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights