হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির, সম্পাদক যোবায়ের

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৫ম কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২৪) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তানভির আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন যোবায়ের ইবনে আলী। এবার কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে লড়েছেন ১৫ জন এবং মোট ভোটার ছিলেন ২৩ জন।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয। বেলা সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. ইয়াছিন প্রধান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মোমিন সেখ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও সংগঠনটির বিদায়ী (৪র্থ কার্যনির্বাহী কমিটি) সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক মাসুদ রানা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী প্রক্টর মো. রুবায়েদ আল ফেরদৌস নোমান (সনেট)।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মো. রুবাইয়াদ ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফাহিমুল্লাহ, অর্থ সম্পাদক অলংকার গুপ্তা, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাবির আব্দুল্লাহ। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়া রানী মোদক রাহাত হোসেন, মাহমুদ-ই-মুর্শেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights