হাবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক সভা

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও আলোচক ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights