হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধিx

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভাঙচুর ও মারামারির ঘটনায় ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন। এর মধ্যে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ জুলােই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

চার ক্যাটাগরিতে মোট ৬৬ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, উচ্ছৃঙ্খল আচরণের কারণে ৮ জন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় ৬ শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম এবং হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের কাউকে ভবিষ্যতে আবাসিক হলে বরাদ্দ দেওয়া হবে না।

অন্যদিকে অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে ৪৬জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব শিক্ষার্থীদের ভবিষ্যতে আবাসিক হলে বরাদ্দ দেওয়া হবে না। এর পাশাপাশি কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টরের ওপর আক্রমণের দায়ে ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুয়োগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights