হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights