হামাসের উৎখাত পরবর্তী পরিস্থিতি নিয়ে যা ভাবছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

হামাসকে নির্মূলে অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইহুদি সেনাবাহিনী যদি হামাসকে গাজা থেকে উৎখাত করতে সক্ষম তাহলে অঞ্চলটি কারা নিয়ন্ত্রণ করবে এমন প্রশ্ন উঠেছে।

এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, যুদ্ধের পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন।
এরপর ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ ইসরায়েলের নেই । সিএনএনকে গিলাদ এরদান বলেন, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো হামাসকে নির্মূল করা। এ জন্য তাদের যা করা দরকার, তা-ই করবেন।

এর আগে মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিকে সমর্থন করবেন কি না।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights