হামাসের হামলায় ৬ ইসরায়েলি কমান্ডো গুরুতর আহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ছয় ইসরায়েলি কমান্ডো গুরুতর আহত হয়েছেন। এছাড়া ওই একই হামলায় প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্য।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়াসোভ (২১)। তিনি ইগোজ কমান্ডো ইউনিটের সেনা ছিলেন। ছয়জন গুরুতর আহত এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ সেনা সামান্য আহত হয়েছেন।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহত কমান্ডোরা গাজার দক্ষিণাঞ্চলের একটি বাড়ির ভেতর অবস্থান নিয়েছিলেন। তখন তাদের লক্ষ্য করে আরপিজি ছোড়েন হামাসের যোদ্ধারা। এতে এক সেনা নিহত হন এবং ১৬ জন আহত হন। যার মধ্যে ৬ কমান্ডো গুরুতর আহত হন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights