হায়দার আকবর রনো’র মৃত্যুতে সিপিবি বগুড়া জেলা কমিটির শোক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রবীণ নেতা মার্কসবাদী তাত্ত্বিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি।

শনিবার এক বিবৃতিতে হায়দার আকবর খান রনোর মৃত্যুতে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদর উপজেলা কমিটির সভাপতি শাহ নিয়াজ কবির খান পাপ্পু ও সাধারণ সম্পাদক অখিল পাল।

এ ছাড়া শোক প্রকাশ করেন টিইউসি বগুড়ার সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights