হার সহ্য করতে না পেরে টিভি ভাঙলেন পাকিস্তানি ভক্ত

অনলাইন ডেস্ক
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ এ ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ১৭৫ রান। জবাবে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

ফলে ৬১ রানের বিশাল জয় তুলে নেয় ভারত।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক পাকিস্তানি সমর্থকের প্রতিক্রিয়ার ভিডিও। সেখানে দেখা যায়, হারের হতাশায় তিনি নিজের টেলিভিশন সেটে আঘাত করছেন এবং পরে সেটি ভেঙে ফেলেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা আর আবেগ। তবে এবারের একতরফা পরাজয় পাকিস্তান সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখিতে ভারতের ব্যবধান আরও বেড়েছে। গ্রুপ এ তে টানা তিন জয়ে সুপার এইটে জায়গা প্রায় নিশ্চিত করেছে ভারত।

অন্যদিকে পাকিস্তানের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights