হারিছ চৌধুরী বাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে হারিছ চৌধুরী বাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ২ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির উপদেষ্ঠা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্তকর্তা আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, শহীদ জয়নাল আবেদিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, দক্ষিন চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম নিজাম উদ্দিন।
খেলায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ কবিরহাট, এলেভেন সবটার একাদশ, হারিছ চৌধুরী বাজার ব্যবসায়ী একাদশ, দেবনাথ ফার্মেসী, পাংখার বাজার জুনিয়র একাদশ, ইয়াং স্টার একাদশ পরিস্কার বাজার, থানার হাট স্পোটিং ক্লাব, ঘোষফিল্ড একাডেমী, থানার হাট স্পোটিং ক্লাব, দুলাল মিয়ার হাট একাদশ, হাজী ছানা উল্যাহ মিয়া একাদশ, রামপুর অল স্টার একাদশ কোম্পানীগঞ্জ, বন্ধু মহল একাদশ, মাস্টার পাড়া একাদশ, জিয়ার বাজার একাদশ, হাতিয়া এজিবি ফুটবল একাদশ, টিম টাইগার্স একাদশ, সেন্টার বাজার স্পোটিং ক্লাব, চরবাটা এক্সপ্রেস, খাসের হাট স্বর্ণকার একাদশ, রাইসা স্পোটর্স সোনাপুর মোট ২০ টি দল অংশ গ্রহণ করে, ২৭ টি খেলায় সব গুলো দলকে হারিয়ে হারিছ চৌধুরী বাজার ব্যাবসায়ী একাদশ বনাম খাসের হাট স্বর্ণকার একাদশ ফাইনালে ওঠে, হাড্ডা হাড্ডি লড়াইয়ে ৯০ মিনিটের খেলায় গোল শূণ্য ড্র হয় দু দলের, ট্রাইব্রেকারে হারিছ চৌধুরী বাজার ব্যবসায়ী একাদশ ০৫ গোল করে বিজয় চিনিয়ে ন্যায়। হাজার হাজার দর্শকের ধ্বনীতে পুরো খেলা জুড়ে ছিলো টান টান উত্তেজনা। পরে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
খেলায় নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, কেরিয়াসহ জাতীয় দলের একাধিক খেলোয়াড় অংশ গ্রহণ ছিলো দর্শকের প্রদান আকর্ষণ। ধারা ভাষ্যকার কাজল কালো এবং এবং ক্ষুদে ধারাভাষ্যকার আইমান সাদিক প্রাণজ্বল ভারাভাষ্যে দর্শক ছিলো মাতোয়ারা। প্রতিদিন র্যাফেল ড্র ছিলো আকর্ষণীয় পুরস্কার, টিকিট কেনায় দর্শকের ছিলো যতেষ্ঠ আগ্রহ।
প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার দর্শকের উপস্থিতে মুখরিত ছিলো খেলার মাঠ,
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক
আব্দুল্যাহ আল মামুনের বলিষ্ঠ নেতৃত্বে ফ্রেন্ডস ফোরামের সদস্যদের পরিচালানায় কোন প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠ সুন্দর ভাবে খেলাটি শেষ হওয়ায় প্রশংসায় ভাসছেন জাবদে সহ ফ্রেন্ডস ফোরাম কমিটির সদস্যরা। ফাইনালে প্রায় ৩০ হাজার দর্শক খেলা দেখতে আসে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক, ছায়েদল হক ভূঁইয়া, রফিক উদ্দিন, কামাল চৌধুরী, আওয়ীলীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, রোকসানা কামাল চৌধুরী, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি আল আমিন সরকার বলেন, জাতীরর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ফুটবল খেলোয়াড়, তার বাবা ও ফুটবল খেলতেন, বাংদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন তাতে দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখছে, খেলাধুলা শরীর ভালো রাখে, মাকদ থেকে দূরে রাখে।
