হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা করেছে জুলাই-আগস্ট আন্দোলনের আহত কিছু শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজন তার ওপর হামলা চালান। পরে ওই শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বিএসএমএমইউ পরিচালকের।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন নূর।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights