হাসিনা পতন আন্দোলনে শহিদ মনিরের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিনে দুপচাচিয়া থানার সামনে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা মনিরুল ইসলাম মারা যান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কাহালু ও দুপচাচিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ মনিরের কবরে ফাতেহা পাঠ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জেলা জামাপয়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, কাহালু উপজেলা আমীর আব্দুস শহীদ খান, মনিরের পিতা শামসুল হক প্রমুখ। পরে অধ্যক্ষ শাহাবুদ্দিন মনিরের পরিবারকে শান্তনা দেন এবং পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights