‘হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত মুখ দিয়ে শেখ শেখ বের হবেই’

অনলাইন ডেস্ক
‘হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত মুখ দিয়ে শেখ শেখ বের হবেই’ বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মীর স্নিগ্ধ লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সব পরিবারের। যত দিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, তত দিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও লেখেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। এ সম্পর্কে তিনি বলেছেন, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যে তার এই যোগদান।

গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমকে তিনি জানান, এই বৃহৎ রাজনৈতিক দলের মাধ্যমে তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন। এ ছাড়া বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেকগুলোর সঙ্গে তিনি সরাসরি কাজ করতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights