হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর এক ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং দুই রিজার্ভ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০ বছর বয়সী সার্জেন্ট রোতেম ইয়ানাই এই বিস্ফোরক ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ নিয়ে অন্তত ১১ জন ইসরায়েলি সেনা নিহত হলেন, যাদের মধ্যে সাতজনই মারা গেছেন হিজবুল্লাহর এই আত্মঘাতী ড্রোন হামলায়।

এই পরিস্থিতির মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর ড্রোন হামলার সক্ষমতাকে ইসরায়েল সীমান্ত থেকে আরও দূরে ঠেলে দেওয়াই এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরে নতুন করে তীব্র বিমান হামলা চালিয়েছে, যা বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা অঞ্চলের ঠিক উত্তর দিকে অবস্থিত।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights