হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু

অনলাইন ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর ডর জিমেল (২৭) মারা গেছেন।

রবিবার মারা যান মেজর ডর জিমেল। তিনি সংরক্ষিত সেনাসদস্য হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১৭ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল–আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ।
মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাঁকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রবিবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights