হিজাব ছাড়া অভিনেত্রীর ছবি পোস্টারে, ফিল্ম ফেস্টিভ্যাল নিষিদ্ধ করল ইরান

অনলাইন ডেস্ক

পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি শোভা পায়। আর এ কারণেই ইরানের কর্তৃপক্ষ একটি ফিল্ম ফেস্টিভ্যাল নিষিদ্ধ করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) তাদের আসন্ন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি শোভা পায়। কিন্তু ছবিতে অভিনেত্রী সুসান হিজাব ছাড়া ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা শনিবার এক খবরে বলেছে, শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের ১৩তম ফেস্টিভ্যাল বন্ধে সংস্কৃত মন্ত্রী নিজে আদেশ জারি করেছেন। তাদের পোস্টারে হিজাব পরিহিত ছাড়াই অভিনেত্রীর শোভা পেয়েছে যা ইরানের আইন পরিপন্থী।
সাম্প্রতিক সময়ে ইরান হিজাব বিরোধী বিক্ষোভ প্রত্যক্ষ করেছে। কিন্তু দেশটি কঠোর হস্তে এই বিক্ষোভ দমন করেছে।

ইরানে ১৯৮৩ সাল থেকে মাথা ও গলা পর্যন্ত আবৃত করে নারীদের এমন পোশাক পরা বাধ্যতামূলক। তবে সাম্প্রতিক সময়ে দেশটির নারীরা হিজাব পরিধানে শিথিলতা দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights