হিমাচলে ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশের ১৭ হাজার ১২০ স্থানে ভূমিধসের আশঙ্কা দেখা রয়েছে। এর মধ্যে এক হাজার ৩৫৭টি স্থান শুধুমাত্র সিমলায়।

জানা গেছে, বৃষ্টিতে ক্রমাগত নরম হচ্ছে ওই সব অঞ্চলের মাটি। এতে রাস্তা ও ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্টে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।
জানা গেছে, এরই মধ্যে রাজ্য সরকার ভূমি তলিয়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে এবং সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা ও সতর্কতা ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দিয়েছে।

এছাড়া সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করা হলেও এখনও অনেক এলাকা রয়েছে যেখানে বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি, শিমলার কৃষ্ণ নগর এলাকায় একটি বিপজ্জনক ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে একটি ভবনের উপর একটি গাছ পড়ে। এরপর ভবনটি ধসে পড়ে। একইভাবে, সোমবার ভূমিধসের কবলে পড়ে সামার হিল এলাকার শিব মন্দির। ধ্বংসস্তূপ থেকে অনেক মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে মৃতদেহের সন্ধান চলছিল। সূত্র: আউটলুক ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights