হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের এই কমিশন গঠনের জন্য ফাইল উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এই কমিশন অনুমোদন হবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights