হুথির কাছে যে ধরনের অস্ত্র আছে

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে একের পর এক হামলা চালিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

তাদের কারণে ইসরায়েল ও তার মিত্রদের ঘুম হারামা হওয়ার দশা। আর সেকারণেই সৌদি আরবের আহ্বান উপেক্ষা করেও হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তবে সামরিক সরঞ্জামে হুথিও একেবারে পিছিয়ে নেই। হুথিদের কাছেও আছে আধুনিক হেলিকপ্টার ও নৌকা। আছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক হামলাগুলোতে তারা এসব সরঞ্জাম ও অস্ত্রই ব্যবহার করেছে। স্থল বাহিনীর মতো হুথির আছে বিশেষ নৌবাহিনীও।
বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে তারা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে। এর আগে তারা কাসেফ ড্রোন নামেও একটি অস্ত্র ব্যবহার করেছিল। এছাড়াও তাদের হাতে আছে সামাদ নামের দীর্ঘপাল্লার ড্রোন। যার আভে ভি-আকৃতির লেজ।

সৌদি আরবের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের সময়ও এসব অস্ত্র ব্যবহার করেছে হুথি যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ নানা সমরাস্ত্র সরবরাহ করে থাকে।

তবে জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যান্য বেসামরিক খাত থেকেও অস্ত্র পেয়ে থাকে হুথি বিদ্রোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights