হোটেল বা পার্লার থেকে আগুনের সূত্রপাত হতে পারে: ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ৬তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড হোটেল বা পার্লারের যে কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ অগ্নিকাণ্ড ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

তিনি বলেন, দুপুর ১২টা ১৭ মিনিটে শাহজাদপুরের ভাটারা এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের বারিধারা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা চার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া নামে একটি হোটেল ও একটি পার্লার রয়েছে। হোটেল বা পার্লারের যে কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত চারজনের মরদেহ ওই ভবনের ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে ও অপর তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার করা হয়। এসময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights