হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৭৫ রান দরকার অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৪ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিততে হলে ২৭৫ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ এনে দেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৮৩ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন হৃদয়।

এ ছাড়া লিটন ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো মিরপুরে ফিফটির দেখা পান। তিনি ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার।

অন্যদিকে মোসাদ্দেক খেলেন সমান মূল্যবান এক ইনিংস। ৫১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights