১ জুন থেকে ইরান ছেড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক

অনলাইন ডেস্ক

ইরানে বসবাসকারী লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন ছিল রবিবার (৬ জুলাই)। এরপর থেকে ‘অবৈধভাবে অবস্থানরত’ আফগানদের গ্রেফতার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর ফলে গত জুন মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক ইরান থেকে নিজ দেশে ফিরেছেন।

সোমবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, গত ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ৪ লাখ ৪৯ হাজার ২১৮ জন আফগান নাগরিক ইরান থেকে নিজ দেশে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, এ বছর এখন পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩২৬ জন আফগান নাগরিক ইরান ছেড়েছেন।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights