১০ ও ১১ জুলাই সিসিকে দেওয়া হবে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি কর্পোরেশনে (সিসিকে) আগামী ১০ ও ১১ জুলাই সোমবার এবং মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে।

যারা কমপক্ষে চার মাস আগে কোভিড-১৯ টিকার দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন প্রাপ্যতা অনুযায়ী তাদের তৃতীয় বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকরা টিকা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights