১০ দফা দাবিতে সিলেটে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে, তাদের পতন সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। আওয়ামী লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

দক্ষিন সুরমা রেলগেইট সংলগ্ন মারকাজ পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল বাহার চৌধুরী, মামুনুর রশিদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, শামীম আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights