১০ নভেম্বর দিনাজপুরে আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

“বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য” বিষয়বস্তুকে সামনে রেখে দিনাজপুরে আগামী ১০ ও ১১ নভেম্বর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন (বিএসএসসিআর)। এতে অংশ নেবেন ৩টি দেশের শতাধিক গবেষক-লেখক।
বুধবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ১০ নভেম্বর দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক প্রতিষ্ঠান বিএসএসসিআর মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সম্মেলনে ১০ নভেম্বর উদ্বোধনী এবং ১১ নভেম্বরে সমাপনী হবে। সম্মেলনে ৩টি দেশের ৭০টি গবেষণা প্রবন্ধ ১০টি শিরোনামের অধীনে ১২টি প্যারালাল সেসনের মাধ্যমে উপস্থাপন করবেন অংশগ্রহণকারী গবেষকরা। ওই সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদের মধ্যে টেকসই সম্পর্ক ও পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিশ্বের কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান লীনা জানান, বিএসএসসিআর প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে প্রাচ্যের হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল, অস্ট্রোলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টোকিও ইউনির্ভাসিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের বিশ্ববিদ্যালয়ের ৬শত জন শিক্ষক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএসসিআর সহ-সভাপতি এশিয়ান বিশ্বিবদ্যালয়ের ডীন অধ্যাপক ড. ওসমান গনি, তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের স্থানীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির যুগগ্ম সম্পাদক, সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ান, সঙ্গীত কলেজের উপাধ্যক্ষ ডঃ মারুফা বেগম, ইতিহাস সম্মিলনীর জেলা ইউনিটের সম্পাদক বিধান কুমার দত্ত, লেখেক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রশাসনিক পরিচালক ডাঃ সোনিয়া হাইসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights