‘১০ বছরের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে’

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
‘১০ বছরের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে’
সংগৃহীত ছবি

কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার কারণে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া এখন প্রায় নিশ্চিত।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসি বলেন, “ইরান এমন কোনো তাৎক্ষণিক অস্তিত্ব সংকট সৃষ্টি করেনি কিংবা হামলার হুমকিও দেয়নি। তবু পারমাণবিক শক্তিধর দুই দেশ (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) মিলে অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে।”

তার মতে, ইসরায়েলই প্রথম ইরানকে আক্রমণ করে যুদ্ধ শুরু করেছে, আর যুক্তরাষ্ট্র সেই সংঘর্ষে যুক্ত হয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে।

ত্রিতা পারসি আরও বলেন, “এই হামলার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এতে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়বে। অনেক রাষ্ট্রই ভাবতে শুরু করবে, নিজেকে নিরাপদ রাখতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া উপায় নেই।”

তিনি সতর্ক করে বলেন, “বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে। বিশেষ করে ইরান আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।”

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights