১০ হাজার বর্গমাইল জুড়ে অনুসন্ধানেও মেলেনি ডুবোযানের খোঁজ

অনলাইন ডেস্ক

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযানের (সাবমারসিবল) সন্ধানে ১০ হাজার বর্গ মাইল জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু ডুবোযানটির খোঁজ মেলেনি।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটক নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত ডুবোযানটি গতকাল নিখোঁজ হয়।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ হাজার বর্গমাইল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। ক্যানাডিয়ান পি-৩ অরোরা উড়োজাহাজও শব্দ তরঙ্গের মাধ্যমে ডুবোযানটি খুঁজে পেতে সহায়তায় এসেছে।
সোমবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল পাঁচটার দিকে (ইএসটি) মার্কিন কোস্ট গার্ডরা ধারণা করেছিল, সাবটিতে ৭০ থেকে ৯৬ ঘণ্টা চলার মতো জরুরি অক্সিজেন ছিল।

নিখোঁজ সাবমারসিবলের মালিকানা প্রতিষ্ঠান ওসানগেট এক্সপেডিশন বলেছে, একাধিক সরকারি সংস্থা অনুসন্ধানে ব্যাপক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এর জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights