১১বছর পর বরগুনা জেলা খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত

গোবিন্দ মালাকার,বরগুনাঃ বরগুনা খেলাঘরের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১১ বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় র‌্যালি শেষে জাতীয় ও খেলাঘরের সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে কর্মসূচি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরগুনা -১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের সফলতা কামনা করে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক পান্না কায়সার। খেলাঘর জেলা সভাপতি মনিরুজ্জামান নসার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণব সাহা, কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্ত রঞ্জন শীল, সহ-সভাপতি হান্নান চৌধুরী, যুগ্ম সম্পাদক সুনীল কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক মেয়র অ্যাড শাহজাহান, শ্রমিক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস ও সাধারন সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights