১৪ দলীয় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন হবে : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ১৪ দলীয় জোট এখনো আছে। আওয়ামী লীগ জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বরের মধ্যেই শরিকদের যথাযথ মূল্যায়ন করে ১৪ দলীয় জোটের ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত হবে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর কুষ্টিয়ার নিজ বাসভবনে ফিরে মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা মাহবুবউল আলম হানিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, উৎসবের আমেজ ও গ্রহণযোগ্যতা বাড়াতে নির্বাচনে নিজেদের দলের মধ্য থেকেই একাধিক প্রার্থীর ভোট করার সুযোগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights