১৭ বছর স্বৈরাচারী সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল নড়াইলে জনসভায়-বিএনপি নেত্রী সেলিনা রহমান
মো:মহিউদ্দীন
দীর্ঘ ১৭ বছর একটি স্বৈরাচারী সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজ সেই ভোটাধিকার আপনারা ফিরে পেয়েছেন। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশকে বাঁচাবেন এবং জনগণকে বাঁচাবেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেছেন, বিএনপির স্হায়ী কমিটির সদস্য, দলের নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি সেলিনা রহমান। নড়াইল-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম। সভায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী সেলিনা রহমান এ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে পরিচয় করিয়ে দেন। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
১৭.১১.২৩
