১৮ আগস্ট থেকে জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

কোষাধ্যষ হুমায়ুন কবির বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ বেশকিছু পদ শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে-উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে, ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য। এসব সিদ্ধান্তে চ্যান্সেলর মহোদয়ও একমত হবেন।
বৈঠক শেষে এক অধ্যাপক বলেন, আমরা বিভাগে কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তটি উত্থাপন করব। প্রায় সব ব্যাচের পরীক্ষা চলমান ছিল। পরীক্ষা দিতে শিক্ষার্থীরা যদি প্রস্তুতির সময় চায়, সেটা বুঝে আমরা তারিখ ঘোষণা করব।

এর আগে, গত ৮ আগস্ট সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights