২ গোলে পিছিয়ে থেকেও বায়ার্নের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ফ্রেইবুর্ক। বুন্ডেসলিগার রোমাঞ্চকর ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবারের এই ম্যাচে সবগুলো গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৪৬তম মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে এগিয়ে যায় ফ্রেইবুর্ক। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস উলার।

৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে ৮১তম মিনিটে গোল করে ব্যবধান কমান টম বিশফ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

নাটকীয়তার শেষটা লেখেন লেননার্ট কার্ল। যোগ করা সময়ের নবম মিনিটে তার গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বায়ার্ন।

এই জয়ে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে বরুশিয়া ডর্টমুন্ড ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে নামবে বায়ার্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights