২০২৫ সালে বিজিবির অভিযানে ১ হাজার ৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।

বিজিবির তথ্যমতে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, খাদ্যপণ্য, যানবাহন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে ১২ হাজারের বেশি গরু ও মহিষ এবং ১ হাজার ৭০০–এর বেশি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।

একই সময়ে বিজিবি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভারসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ ইয়াবা ট্যাবলেট, ১০ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৩৩ হাজার ফেনসিডিল, ২২ হাজার কেজির বেশি গাঁজা, ৫৫ কেজির বেশি হেরোইন এবং উল্লেখযোগ্য পরিমাণ কোকেন, বিদেশি মদ ও নেশাজাতীয় ইনজেকশন।

বিজিবি জানায়, এসব অভিযানে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights