২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

অনলাইন ডেস্ক

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। আর টুর্নামেন্ট শুরুর তিন বছর আগেই নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এই খবর নিশ্চিত করেছেন।

আফ্রিকান নিউজ ২৪ ওয়েবসাইটকে মোসেকি বলেছেন, ‘বৈজ্ঞানিক’ কারণ বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে। বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় রাখা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড ও গেবেরার সেন্ট জর্জে’স পার্কে হবে খেলা।
এ ছাড়া অন্য ভেন্যুগুলো হলো ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights