২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২০

অনলাইন ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন , খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ জন ডেঙ্গুরোগী।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ২৪০ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক পাঁচ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮৫০ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights